• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৮:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় শ্রমিকদল সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত

৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২০:৫৭

আশুলিয়ায় শ্রমিকদল সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত

সাভার প্রতিনিধি: আশুলিয়ার শ্রমিক সমাবেশে অস্থায়ী ট্রাকের স্টেজে ওঠাকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

Ad

৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল স্ট্যান্ড এলাকায় আয়োজিত শ্রমিক সমাবেশে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। দেশের শিল্পকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারীসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

Ad
Ad

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশের শুরুতে ট্রাকের অস্থায়ী স্টেজে ওঠাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় মাজহারুল ইসলাম খান নামের এক ব্যক্তিকে স্টেজ থেকে ফেলে দেয়ার পর এক গ্রুপ এসে তাকে পিটিয়ে আহত করে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এতে মাযহারুল ইসলামসহ আরও চারজন আহত হন।

আহতদের মধ্যে মাজহারুল ইসলাম, যিনি নিজেকে ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করেন। তিনি ছাড়া বাকি আহতদের পরিচয় জানা যায়নি।

মাজহারুল ইসলাম খান বলেন, আমি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের রানিং সাধারণ সম্পাদক। আমাকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। গফুর চেয়ারম্যান ও মোখলেস খানের লোকজন আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের অন্তত ৫ জন আহত হয়েছে। আমিও হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছি।

এ ব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি প্রোগ্রামে আছেন বলে ফোন রেখে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us