• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৯:২৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২

৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৭:৪০

ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু নয়ন ও জীবন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad

৮ সেপ্টেম্বর রোববার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মুন লাউয়াগ্রামের জুলফিকারের ছেলে ও ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সজল খান।

তিনি বলেন, ‘তিন বন্ধু মুন, নয়ন ও জীবন মোটরসাইকেলে করে টিলাবাজার থেকে ঘাটাইল ফিরছিলেন। এ সময় ঘাটাইল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে মুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নয়ন ও জীবনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us