• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০০:৩৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৩ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩১:০০

ঘোড়াঘাটে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশন নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট জামায়াতে ইসলামির কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩নং সিংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩নং সিংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির সিরাজুল ইসলামের সভাপতিত্বে ৩নং সিংড়া ইউনিয়ন যুব-বিভাগের সভাপতি গোলাম রব্বানী অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

Ad
Ad

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগির হোসেন, জেলা মজলিসের শুরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা আমির মোফাখ্খায়ের ইসলাম মোল্লা প্রমুখ।

বক্তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, আসমান-জমিন যার, রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়াত ইসলাম বদ্ধপরিকর।

এসময় উপজেলা জামায়াত ইসলামির নায়েবে আমির আজিজার রহমান, উপজেলা পৌর ও ইউনিয়নের যুব-বিভাগ, ছাত্র শিবিরের নেতাকর্মী, স্থানীয় জনসাধারণসহ অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us