• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১২:৫৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

গুরুদাসপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ৩

১৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:১৯

গুরুদাসপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ৩

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ডাকাতি করার সময় বাঁধা দেওয়ায় হারেজ আলী (৮০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছে তার স্ত্রী হোলেদা বেগম (৭০)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাত চারটার দিকে উপজেলা বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। হারেজ আলী বৃ-চাপিলা গ্রামে বাসিন্দা। স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। 

Ad
Ad

ওই ঘটনায় বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২) ও মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।

চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, হারেজ আলী এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। আরেক ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন। সোমবার রাত ৯টার দিকে তারা ঘুমিয়ে পরে। ভোর রাতের দিকে মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা করে চারজন যুবক। বৃদ্ধ দম্পতি বাধা দিলে দুইজনকেই কুপিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই বৃদ্ধর মৃত্যু হয়। এলাকাবাসীরা এগিয়ে এসে হোলেদা বেগম উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us