• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৯:১৫ (14-May-2026)
  • - ৩৩° সে:

গোপন ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার ১

৭ এপ্রিল ২০২৩ সকাল ১১:৪৯:১০

গোপন ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জে গোপন মুহূর্তের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগে মিয়ারাজ হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

৬ এপ্রিল বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরের বাসা থেকে তাকে করা হয়।

Ad
Ad

মিয়ারাজ একই এলাকার ইয়াকুব আলীর ছেলে।

Ad

গ্রেফতার মিয়ারাজ হোসেন তার এলাকার এক দম্পতির ব্যক্তিগত গোপন মূহুর্তের ভিডিও ধারন করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করেছে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক নকিব পান্নু। তার কাছ থেকে একটি মোবাইল ও মেমোরি কার্ড জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ওই দম্পতি বলেন, বেশ কিছুদিন যাবত মিয়ারাজ ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সম্প্রতি সে অর্থ দাবি করায় মামলা করেছেন তারা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us