• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৩:২০ (14-May-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে তেলের লরির ধাক্কায় সবজি বিক্রেতা বৃদ্ধ নিহত

২৯ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:১১:৩০

পার্বতীপুরে তেলের লরির ধাক্কায় সবজি বিক্রেতা বৃদ্ধ নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় তেলের লরির ধাক্কায় মহির উদ্দিন (৭০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

২৯ সেপ্টেম্বর রোববার সকাল ৭টায় উপজেলার ভবের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহির উদ্দিন উপজেলার মনমথপুর (হাজীপাড়ার) মৃত টগর প্রামাণিকের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, এই বৃদ্ধ বয়সেও তিনি অর্থ উপার্জন করে পরিবারকে চালিয়েছেন। তার স্ত্রী ও দই ছেলে রয়েছে। প্রতিদিনের ন্যায় তিনি আজও সবজি বিক্রি করতে বাড়ি থেকে বের হলে ভবের বাজারে একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক লরিটি আটক করতে সক্ষম হয়। এদিকে, পরিবারের এমন এক উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি।

Ad

পার্বতীপুর থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করা গেলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮









Follow Us