• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৪:৩৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কাজিপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে অফিস সহকারী গ্রেফতার

২ অক্টোবর ২০২৪ সকাল ০৮:২৪:০১

কাজিপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে অফিস সহকারী গ্রেফতার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ২২ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সোনামুখী সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী খোরশেদ আলম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে খোরশেদ আলমকে থানার সোনামুখী নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত খোরশেদ আলম উপজেলার সোনামুখী গ্রামের আবুল কাসেমের ছেলে।

Ad

অভিযোগ সূত্রে জানা যায়, সাতদিন আগে খোরশেদ আলম প্রতিবেশী এক শারীরিক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে সোমবার ওই প্রতিবন্ধী তার পরিবারকে বিষয়টি জানান। পরে ভুক্তভোগী নারীর বাবা ফজলুল হক বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে কাজিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

Ad
Ad

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, মামলা হওয়ার পরে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করা হয়। ওই নারীকেও ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি ও মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us