• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৪:২৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে অর্ধ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

১৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:০৬:২০

সিলেটে অর্ধ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক অভিযানে অর্ধ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত ৩দিনে এসব পণ্য জব্দ করা হয়।

১৩ অক্টোবর রোববার জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্র থেকে রোববার (১১-১৩ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে গরু, মহিষ, চিনি, যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার পণ্য জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫১ লক্ষ ২০ হাজার ১০০ টাকা।

জব্দকৃত এসব মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us