• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৪:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে নারায়ণগঞ্জে কিশোর হত্যা

১৪ অক্টোবর ২০২৪ সকাল ০৮:২১:৫১

বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে নারায়ণগঞ্জে কিশোর হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে সোহান (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যরা। ১৩ অক্টোবর রোববার রাতে বন্দর উপজেলার রূপালী বাগান এলাকায় পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Ad

আহত সোহানকে উদ্ধার করে শহরের নিতাইগঞ্জস্থ নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার ছেলে। সোহান বন্দরে যানজট নিরসন কর্মী হিসেবে কাজ করতো বলে দাবি পরিবারের।

স্থানীয়রা জানান, ‍রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহেনশাহের অনুগামী পিংকী গ্রুপের সঙ্গে কাজল গ্রুপের আধিপত্য নিয়ে পূর্ববিরোধ চলছিল। এর আগে হামজুর ছেলের সঙ্গে সোহানের ঝগড়া হয়।

রোববার রাতে পূর্বশত্রুতাকে কেন্দ্র করে কাজল গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা সালাম মোল্লা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us