• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৫০:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতে অনুপ্রবেশকালে কুমিল্লা সীমান্তে ৮ বাংলাদেশি আটক

১৬ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৫২:৪৮

ভারতে অনুপ্রবেশকালে কুমিল্লা সীমান্তে ৮ বাংলাদেশি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আট বাংলাদেশি আটক হয়েছেন। ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে জেলার বুড়িচং উপজেলার সীমান্ত পিলার ২০৭১/৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলকুমারীর মাজার নামক স্থানে তাদের আটক করা হয়।

Ad

তারা হলেন- বুড়িচং উপজেলার বাক-শিমুল ইউনিয়নের বেলবাড়ি গ্রামের মো. নাজমুল হোসেন (৩০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রামের মো. আবুল কালাম (৩৮), আহম্মেদ হৃদয় (১৯), মো. মহসীন মিয়া (২২), নেত্রকোণা হাটপাড়া কায়াতরা গ্রামের মো. শাহিন মিয়া (৪৫) ও তার ছেলে মো. রোমান মিয়া (২০), একই গ্রামের মো. জুনাইদ (১৫) ও নেত্রকোনার পূর্বধলা থানার বাদিপটি গ্রামের মো. রতন (২২)।

Ad
Ad

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান,  জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে কাজের উদ্দেশে যাচ্ছিলো। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us