• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৯:৫৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে মাহিন্দ্র গাড়ির চাপায় সাংবাদিক নিহত

১৬ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৮:১০

জামালপুরে মাহিন্দ্র গাড়ির চাপায় সাংবাদিক নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্র গাড়ির চাপায় কুরবান আলী নামে এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। ১৬ অক্টোবর বুধবার দুপুরে মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, কুরবান আলী মেলান্দহের শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ইসলামপুর থেকে জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুরবান আলী দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us