• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৬:০৯ (14-May-2026)
  • - ৩৩° সে:

উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৭ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৩১:৩০

উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসচাপায় নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী শ্যামলী পরিবহন বাস বালসাবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছালে প্রথমে একটি ইজিবাইকে ধাক্কা দেয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তর মৃত্যু হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮







Follow Us