• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩০:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

১৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৩০:১৮

ঘোড়াঘাটে মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল ফাউন্ডেশন অব ঘোড়াঘাটের পক্ষ থেকে উপজেলার ওসমানপুর দারুল কোরআন কওমি মাদরাসা ও এতিমখানায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক রফিকুল ইসলাম।

Ad
Ad

কর্মসূচিতে সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ মাদরাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে উপজেলার ২টি কওমি মাদরাসা ও এতিম খানার প্রায় ১১০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেন এস এম রেজাউল করিম বিপ্লব, মাহমুদুল হাসান বাবু, রিংকু, ফুয়াদ, সাগর, সাব্বির হাসান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us