• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ০২:০৭:৪৩ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা কোনোদিন আর বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না: ফারুক

২০ অক্টোবর ২০২৪ রাত ০৯:১৮:৫৫

শেখ হাসিনা কোনোদিন আর বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না: ফারুক

নোয়াখালী প্রতিনিধি: শেখ হাসিনা কোনোদিন আর বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক বিরোধী দলীয় চীপ হুইফ জয়নুল আবদিন ফারুক।

১০ অক্টোবর রোববার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগের সঞ্চালনায় মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন।

Ad
Ad

তিনি বলেন, শহীদ জিয়াকেও তারা এইদেশে শান্তিতে থাকতে দেয়নি। শেখ হাসিনা ছাত্র আন্দোলনে নিরপরাধ ছাত্রদের খুন করে পালিয়েছে। তার দোসররাও পেতাত্বারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেনবাগ উপজেলায় কিশোর গ্যাং ও অস্ত্রের মহড়াকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এইছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিভিন্ন নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানি মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

Ad

এই সময় আরো উপস্থিত ছিলেন, মোক্তার হোসেন পাঠোয়ারী, আবদুল্লাহ আল মামুন, জায়েদুল হক কছি,আমিন উল্যাহ বিএসসি, আবদুল হান্নান লিটন, হুমায়ুন কবির, সুলতান লিটনসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৫২

রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:৫০




কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯



Follow Us