• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৫:১৮ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

বাজিতপুরে চারটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

২১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২০:৫০

বাজিতপুরে চারটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ দুটি এয়ারগান ও দুটি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে।

২১ অক্টোবর সোমবার উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামের পোল্ট্রি ফার্মে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অধিনায়ক লে. কর্নেল ফারহানা আফরীন, পিএসসি নির্দেশে বাজিতপুর আর্মি ক্যাম্প হতে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad

অভিযানে পোল্ট্রি ফার্মটি তল্লাশি করে দুইটি এয়ারগান এবং দুইটি লম্বা রামদা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোন ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি। ফার্মটির মালিক উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামের মৃত মো. মেন্দু ভূঁইয়ার ছেলে মো. আনোয়ার হোসেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫


Follow Us