• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৩:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ বন্ধকরণে মতবিনিময়

২৩ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৪৯:০২

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ বন্ধকরণে মতবিনিময়

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রপাইলিন শপিংব্যাগ বন্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৩ অক্টোবর বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যৌথভাবে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

Ad
Ad

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এসময় পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. ইউসুফ আলী জানান, পলিথিন/ পলিপ্রপাইলিনের তৈরি শপিং ব্যাগ উৎপাদন বাজারজাতকরণ ব্যবহার আইননত নিষিদ্ধ।  আগামী ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগের পরিবর্তে কাপড়, কাগজ, পাটের তৈরি পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ, ধারক, মোড়ক ব্যবহার করার জন্য সকলকে সচেতন হতে হবে। তিনি সকল ব্যবসায়ী, দোকান মালিক, বিক্রেতাদের পলিথিনে পণ্য সরবরাহ না করার জন্য অনুরোধ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মো. আ. রাজ্জাক ও মো. তানজীর আহমেদ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্য-সচিব শাহানুর ইসলাম এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us