• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৬:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

২৪ অক্টোবর ২০২৪ দুপুর ০২:০৬:৫২

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কলম্বিয়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছে টিএনজেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে টঙ্গি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

Ad

২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে এগারোটার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে উভয়মুখী সড়ক অবরোধ করেন তারা।

Ad
Ad

টিএনজেড অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, টিএনজেড গ্রুপে তিন হাজারের বেশি শ্রমিক কাজ করেন। সেপ্টেম্বর মাসের বেতন তারা এখনো পাননি। পাওনা বেতন আদায়ে পাঁচশর বেশি শ্রমিক পথে নেমেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক পুলিশ পরিদর্শক আল মামুন বলেন, সকাল ১১টা থেকে মহাসড়কে ঢাকামুখী যান চলাচল বন্ধ রয়েছে। টঙ্গি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কে যানজট দেখা দিয়েছে। এতে করে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে বক্তব্য নিতে যোগাযোগ করা হলে টিএনজেড অ্যাপারেল লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক শাহদাত হোসেন ফোন ধরেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us