• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫৭:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় মা ও মেয়েকে জবাই করে হত্যা

২৫ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১২:২৭

কুতুবদিয়ায় মা ও মেয়েকে জবাই করে হত্যা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার দুপুর দেড়টার দিকে কুতুবদিয়ার আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলেন- ওই এলাকার নুরুল আলম সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩৫) ও মেয়ে মুনতাহা প্রকাশ  জারিয়া আকতার (৫)। বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসাইন।

Ad
Ad

ওসি আরমান হোসাইন বলেন, মা ও মেয়েকে হত্যার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন তাদের মরদেহ বাড়ির রান্নাঘরে পড়ে রয়েছে। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কী কারণে, কারা খুন করেছে সেটি এখনো জানতে পারেননি বলেন ওসি আরমান হোসাইন।

স্থানীয়রা জানান, নুরুল আলম সওদাগর জুমার নামাজ শেষ করে বাড়িতে এসে দেখতে পান স্ত্রী ও সন্তানের মরদেহ। তাদের মরদেহ দেখে অজ্ঞান হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১





Follow Us