• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মান্দায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

২৫ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:২৯

মান্দায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলাম (১০) নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে । মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামে মেশকাত নামে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল সে। এরপর শুক্রবার দুপুর ১২টার দিকে নদীতে গোসল করার জন্য যায়। এ সময় অসাবধানতা বশত সে নদীর পানিতে তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পাওয়ায় বিষয়টি ফায়ার সার্ভিসের লোকজনকে জানানো হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

Ad
Ad

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us