• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৪:৩৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ৬ পুলিশ সদস্য

১ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৪৮:৫৫

চাঁপাইনবাবগঞ্জে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ৬ পুলিশ সদস্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ৬ পুলিশ সদস্য। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে।

Ad

অভিযানে নেতৃত্ব দেয়া গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার নেতৃত্বে সাদা পোশাকের ৬ সদস্যের একটি পুলিশ দল আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে গ্রেফতার করতে গেলে স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নেয়।

Ad
Ad

এ সময় মারধরে তিনিসহ ৫ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় লোকজন তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।  আহত পুলিশ সদস্যরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us