• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১২:৫৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ভোলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ইকরাম নিহত

৮ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৪১:৩৬

ভোলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ইকরাম নিহত

ভোলা প্রতিনিধি: ভোলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মো. একরাম (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার লেবুকাটা বাজার সংলগ্ন চার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই বন্ধু গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত কলেজ ছাত্র মো. ইকরাম তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রমিজ উদ্দিন শিকদার বাড়ির দুবাই প্রবাসী হারুনের একমাত্র ছেলে।

স্বজনরা জানান, একরাম বৃহস্পতিবার সন্ধ্যায় কম্পিউটার শেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কুঞ্জেরহাট থেকে মনিরাম বাজারে যাওয়ার সময় সন্ধ্যা ৭টায় দুর্ঘটনা ঘটে। দুই সহপাঠীকে নিয়ে একরাম নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us