• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৩:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় স্ত্রীকে হত্যা করে পাশেই বসে ছিলো স্বামী

১৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:১৭:৪৬

ফতুল্লায় স্ত্রীকে হত্যা করে পাশেই বসে ছিলো স্বামী

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী।এ ঘটনায় পুলিশ স্বামী শফিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে । গ্রেফতার শফিকুল ইসলাম ফতুল্লা মডেল থানার কাশিপুর হাজীপাড়ার আনোয়ার হোসেনপর পুত্র। সে ১৫ দিন পূর্বে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিজ বাড়িতে আসে।

Ad

নিহত ওই নারীর নাম সানোয়ারা বেগম (৩২)। সে ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। সানোয়ারা ও গ্রেফতার শফিকুল ইসলাম আপন খালাতো ভাই বোন। তাদের সংসারে সুমাইয়া (১১) ও সাদিয়া (৭) নামের দুটি কন্যা সন্তান রয়েছে।

Ad
Ad

১৩ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানার কাশিপুর হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম।

ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেফতার স্বামী শফিকুল ইসলাম ও স্ত্রী সানোয়ারা বেগম আপন খালাতো ভাই বোন। তাদের সংসার জীবনে দুটি মেয়ে রয়েছে। ১৫ দিন পূর্বে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে নিজ বাড়িতে আসে। বুধবার বিকেলে ছোট মেয়ে সাদিয়া নিজ বাড়ির ছাদে খেলা করতে যায়।

বাধা উপেক্ষা করে ছাদে খেলতে যাওয়ায় মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলে। বিষয়টি নিয়ে নিজ ঘরের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভিতরে থাকা চাকু দিয়ে নিহতের গলায়, পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সানেয়ারা বেগমের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান  নিহতের মরদেহের পাশেই বসে রয়েছে স্বামী শরিফুল ইসলাম। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us