• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫০:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট অবতরণে বিলম্ব

১৫ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৮:৫২

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট অবতরণে বিলম্ব

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ ওঠা নামায় বিঘ্ন ঘটে। ১৫ নভেম্বর শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর রানওয়ে। ঘন কুয়াশাচ্ছন্নতা আবহাওয়ার কারণে সকাল ৮টার দুটি ফ্লাইট অবতরণে বিলম্ব হয়।

Ad

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, সকালের ফ্লাইট বাতিল করা হয়নি, তবে শিডিউল বিপর্যয় ঘটে। সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে তা পারেনি। পরে আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হয়।

Ad
Ad

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজ ভোর থেকে এই এলাকা কুয়াশায় ঢেকে গেছে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি রয়েছে। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬টি ফ্লাইট চলাচল করে। এর মধ্যে বেলা ১২টার আগে ছিল ৩টি ফ্লাইট। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us