• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৫:৫৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

১৭ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:০১:৪৬

নেত্রকোণায় হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণার দুর্গাপুরে কৃষক রফিকুল ওরফে রহিত মিয়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Ad

১৭ নভেম্বর রোববার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

Ad
Ad

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, দুর্গাপুর উপজেলার নন্দেরছটি গ্রামের ইসমাইল হোসেন, কাজল মিয়া, মজিবুর রহমান, আশ্রব আলী, ছামেদুল, শাজাহান আলী, নজরুল ও নুরুল আমিন।

মামলার বিবরণে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীর সমর্থন করা নিয়ে দ্বন্দ্বে পরাজিত প্রতিপক্ষ তোতা মেম্বারের সমর্থকদের সাথে বিরোধ দেখা দেয়। এরই জেরে ২০১২ সালের ২৫ জানুয়ারি জমিতে সেচ দিতে গেলে রফিককে হত্যা করার পর বস্তায় ভরে ফেলে রাখে।

পরবর্তীতে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এর প্রেক্ষিতে ২৬ জানুয়ারি দুর্গাপুর থানায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহত রফিকুলের পিতা আ. মোতালেব।

দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিলের পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে একযুগ পরে এ মামলায় জড়িতদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।

রায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আবুল হোসেন ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন জাহিদুল ইসলাম সৈকত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us