• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৬:৪৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার

১৯ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৯:০৫

কুষ্টিয়ায় ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ও দৌলতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার করেছে বিজিবি'র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

Ad

১৮ নভেম্বর সোমবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

Ad
Ad

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ১১টা ১৫ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ টাকা।

এছাড়া ১৮ নভেম্বর সোমবার মিরপুর রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আরও ১ কেজি ২২০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ টাকা। এসব মাদকের বাজার মূল্য ৮০ লাখ টাকা।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সোমবার সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেন মিরপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাতে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ২২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। এ বিষয়ে মিরপুর থানায় জিডি করা হয়েছে।

এর আগে, রোববার রাতে পুরাতন ঠোটারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৮০ গ্রাম কোকেন উদ্ধার করে বিজিবির টহল দল। এ বিষয়ে দৌলতপুর থানায় অপর একটি জিডি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us