• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১০:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় আটক ১

২০ নভেম্বর ২০২৪ সকাল ১০:০৬:১৭

সাভারে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় আটক ১

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত আব্দুল লতিফ(৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

Ad

১৮ নভেম্বর সোমবার সাভার পৌর এলাকার ইমান্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে সাভার মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

Ad
Ad

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণচেষ্টার শিকার শিশুটির মা গার্মেন্ট কর্মী হওয়ায় প্রতিদিনের মতো কারখানায় কাজ করতে যান। সেই সুযোগে আব্দুল লতিফ শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ অভিযুক্ত আব্দুল লতিফকে আটক করে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আব্দুর রহিম বলেন, মঙ্গলবার সকালে আসামীকে আটক করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আসামীকে আদালতে পাঠানো হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us