• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৬:০২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২১:২৬

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের শাসনগাছা এলাকায় অবস্থিত বাদশা মিয়ার বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

২০ নভেম্বর বুধবার অভিযানে ২টি দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২০১ কেজি নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শ্রী. রতন কুমার দত্ত। কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা।

পরিবেশ সুরক্ষায় এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us