• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২২:৫১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার মালামাল জব্দ

২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৩:৫৮

সিলেটে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

২৩ নভেম্বর শনিবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালা সাদেক এবং বাংলাবাজার বিওপি অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

জব্দ করা মালালের মধ্যে রয়েছে, ভারতীয় নিভিয়া সফট ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, নিভিয়া বডি লোশন, মাইফেয়ারক্রিম, ডিইক্লো-এমট্যাবলেট, শীতের কম্বল, চিনি, চকলেট, সাবান, গরু, ফেন্সিডিল, বাংলাদেশি রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্য ভারতীয় পণ্য। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬৫ লক্ষ ৯ হাজার ৫’শ টাকা ।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us