• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৮:৪০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩

২৫ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯:০১

ভূঞাপুরে ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:  টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ।

Ad

২৫ নভেম্বর সোমবার সকালে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় কালো রংয়ের হায়েচ গাড়ি। 

Ad
Ad

আটকরা হলেন- ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পি, নাজমা, সামিরন ও হাফিজা। 

জানা যায়, 'অহিংস আন্দোলন বাংলাদেশ 'নামের একটি সংগঠন বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ‌ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে আজ সকালে ঢাকায় যাচ্ছিলো। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত হায়েচ। 

এর আগে রোববার রাতে দুই নারীকে আটক করা হয়। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল ক‌রিম জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ‌ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us