• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ১০:২১:৩৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সরকারি ভর্তুকির টিএসপি সার পাচারকালে আাটক ২

২৮ নভেম্বর ২০২৪ সকাল ১০:০১:০২

সরকারি ভর্তুকির টিএসপি সার পাচারকালে আাটক ২

মানিকগঞ্জ প্রতিনিধি: শিবালয়ের আরিচা ঘাটে ফেরি পারের সময় ৫০০ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ।

Ad

যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

Ad
Ad

২৬ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নীলফামারীর জলঢাকায় পাচারকালে আরিচা ঘাট এলাকা থেকে এসব সার জব্দ করে।

এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটক ট্রাক চালক মো. বাবুল হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাঠামারা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে। তার সহযোগী মো. আসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দড়িপাড়া এলাকার মো. খলিলের ছেলে।

জানা যায়, জব্দ করা সার মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারীর জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্স নামের এক ডিলারের কাছে পাচার করছিলেন এক সার বিক্রেতা।

এ বিষয়ে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন জানান, গভীর রাতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সার আটক করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫/১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৭:০৭

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪


ভোট দিলেন তারেক রহমান
ভোট দিলেন তারেক রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০:৫৬

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৩৩


ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৪:৫৪

ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৩:১৯

ভোট দিলেন নাহিদ ইসলাম
ভোট দিলেন নাহিদ ইসলাম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:৩২

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৭:২৭


Follow Us