• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১২:৫৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়ায় টেস্ট পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৪:০০

কালিয়ায় টেস্ট পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Ad

২৭ নভেম্বর বুধবার ভোরে উপজেলার নড়াগাতি থানার ডুমরিয়া সোসাইটঘাট এলাকায় তার বাড়ির পাশে একটি বাগানে গাছের সাথে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। নিহত শিক্ষার্থী ঐ গ্রামের ফোরকান মোল্লার ছেলে। সে যোগানিয়া ডি,এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

Ad
Ad

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসির টেস্ট পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় ৭ বিষয়ে ফেল করে আব্দুর রহিম। যার কারণে এসএসসি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ।

এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার ফজরের নামাজের পর রশি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় নিহত শিক্ষার্থী। দীর্ঘ সময় বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাগানের ভিতর একটি গাছে তার রশি বাঁধা ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us