• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৫:০৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৩:২৮

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

১ ডিসম্বের রোববার দুপুরে ৪৮ বিজিবির জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে।

এছাড়া এসব অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, তাদের দায়িত্বশীল সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপির জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ক্রিম, ওষুধ, কাশ্মীরি হিজাব, থ্রি-পিস, চিনি, লবণ, গরুর মাংস এবং মাদকদ্রব্য জব্দ করে। সীমান্ত এলাকা নিরাপদ রাখতে ও চোরাচালান ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us