• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২২:৫১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবীদ অধ্যক্ষ সামছুল আলম

৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:২৪:২৯

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবীদ অধ্যক্ষ সামছুল আলম

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রবীণ নেতা অধ্যক্ষ খাজা সামছুল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে খাজা আলআমীন সোহাগ।

সূত্র জানায়, ৪ ডিসেম্বর বুধবার অধ্যক্ষ খাজা সামছুল আলমের শারীরিক অবস্থার অবনতি হলে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে নিহতের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০






Follow Us