• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:২৯:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফেসবু‌কে মহানবীকে কটূক্তির অভিযোগে বিপ্লব কুমার আটক

৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:০৪:৫৪

ফেসবু‌কে মহানবীকে কটূক্তির অভিযোগে বিপ্লব কুমার আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফেসবুক পোস্টে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে বিপ্লব কুমার বিপুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ৬ ডিসেম্বর শুক্রবার ঢাকার ভাটারা থানা পুলিশ অভিযুক্ত বিপ্লব কুমার বিপুলকে আটক করে। তিনি উত্তর হাটবামুনি গ্রামের (কাদের মিয়ার রেলগেট) মৃত প্রমথ কুমারের ছেলে।

Ad

৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়লে উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনি গ্রামে (কাদের মিয়ার রেলগেট) শত শত মানুষ বিপ্লবের বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিপ্লবকে আটকের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে।

Ad
Ad

কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাজহারুল ইসলাম মাজেদ বলেন, একটি ফেসবুক পোস্টে মহানবী (সা) কে নিয়ে খারাপ মন্তব্য করেছে বিপ্লব কুমার বিপুল। পরে শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে জড়ো হয়েছিল। তবে পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

তিনি আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে মানববন্ধনের ডাক দিয়েছিল এলাকাবাসি। তবে এর মধ্যেই বিপ্লব কুমার বিপুলকে ঢাকায় আটকের খবর পাওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। অবিলম্বে বিপ্লব কুমার বিপুলকে আটকের আশ্বাস দেওয়া হলে ক্ষুব্ধ জনতা তাদের অবস্থান থেকে সরে যান। এরই মধ্যে শুক্রবার ডিএমপি ভাটারা থানা পুলিশ বিপুলকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us