• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:২৮:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবচরে বাবার হাতে কিশোরী মেয়ে খুন

৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৯:৪৫

শিবচরে বাবার হাতে কিশোরী মেয়ে খুন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে মেয়ে আইরিন আক্তার মুক্তি (১৭) খুন হওয়ার অভিযোগ উঠেছে। ৮ ডিসেম্বর রোববার সকাল ৮টায় উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

নিহত আইরিন আক্তার মুক্তি গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে। তিনি শিবচরের বহরমগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মুক্তার হোসেন।

Ad
Ad

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের সাথে মেয়েকে নিয়ে তাদের দুই জনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা ফরাহাদ গোমস্তা পাশে থাকা মেয়ের মাথায় আঘাত করেন। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মুহূর্তের মধ্যে আইরিন আক্তার মুক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা নাজমা বেগম বলেন, আমার মেয়ের হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। 

এ বিষয়ে শিবচর থানার ওসি মুক্তার হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us