• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৬:৪১ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে মামলা করে বিপাকে অসহায় এক পরিবার

৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৪:৪৭

পটুয়াখালীতে মামলা করে বিপাকে অসহায় এক পরিবার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে মামলা করে বিপাকে পড়েছেন সন্ত্রাসী হামলার শিকার রুহুল আমিনের (৪০) পরিবার। আহত রুহুল আমিন বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন হামলাকারী আবদুস সালাম সিকদার ও তার লোকজন। 

৯ ডিসেম্বর সোমবার পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত রুহুলের স্ত্রী এমন অভিযোগ করেন। আহত রুহুল আমিন উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের আব্দুল মন্নান লাহীর ছেলে।

Ad
Ad

রুহুলের স্ত্রী তিনি জানান, অবৈধভাবে চরের মাটি বিক্রিতে বাধা দেওয়ায় আমার স্বামীকে ডেকে নির্মমভাবে কুপিয়ে জখম করে সালাম। আমার স্বামী এখন প্রায় পঙ্গু অবস্থায়। আমরা এর বিচার চাই।

Ad

এ ঘটনায় গত ২৭ নভেম্বর পটুয়াখালী  আদালতে সালামসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন  আহত রুহুল।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লোহালিয়া নদীর চরের মাটি কেটে বিক্রি করে আসছে সালাম সিকদার। মাটি কাটায় বিভিন্ন সময় বাধা দিতো রুহুল আমিন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৬ নভেম্বর সকালে রুহুল আমিনকে লোহালিয়া ব্রিজের ঢালের রাস্তায় ডেকে নিয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সালাম সিকদার ও তার লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়ের করার পর আসামীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মামলা তুলে না নিলে রুহুল আমিন এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান আহতের পরিবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫







Follow Us