• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৪:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে এক রাতে পৃথক দুই গ্রামে ৫ কৃষকের ১১ গরু চুরি

১৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯:০২

শ্রীপুরে এক রাতে পৃথক দুই গ্রামে ৫ কৃষকের ১১ গরু চুরি

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এক রাতে পৃথক দুই গ্রামের পাঁচ কৃষকের ১১টি গরু চুরি হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে উপজেলার লোহাগাছ ও ডুয়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অজ্ঞাত চোর ওই ভূক্তভোগী কৃষকদের প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ১১টি গরু চুরি করে নিয়েছে।

Ad

শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের মাহবুব জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে গোহাল ঘরে গরুবেঁধে দরজায় তালবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার পরে অজ্ঞাত চোর গোহাল ঘরের দরজার হেজবোল্ট কেটে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের তিনটি গাভী নিয়ে গেছে। একই সময় চোর প্রতিবেশী দুলালের ২ লাখ টাকা মূল্যের দুইটি এবং শাজাহানের ১ লাখ টাকা মূল্যের ১টি গরু নিয়ে গেছে।

Ad
Ad

রাজাবাড়ি ইউনিয়নের ডুয়াইবাড়ি গ্রামের লেহাজ উদ্দিন জানান, শক্রবার গভীর রাতে অজ্ঞাত চোর তার গোহাল ঘরের তালার চেইন কেটে আড়াইলাখ টাকা মূল্যের তিনটি এবং একই গ্রামের মো. আশরাফের দেড়লাখ টাকা মূল্যের দুইটি গরু চুরি করে নিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ গরুচোর চক্র দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি করে আসছে। এতে কুষকগণ পুজি হারা হয়ে পড়ছে।

এবিষয়ে শ্রীপুর থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তি আনইগত ব্যবস্থা প্রকিৃয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us