• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩২:৪৪ (14-May-2026)
  • - ৩৩° সে:

ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:১২:৫২

ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ভোলা: যথাযোগ্য মর্যাদায় ভোলায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

১৬ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং যুগিরঘোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম।

Ad
Ad

পরে একে একে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

Ad

সকাল সাড়ে ৯টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, পুলিশ আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, শিশু পরিবার, গালর্স গাইডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করে।

পরে সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভার অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us