• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৫৬:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় উদ্বোধন

১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৫:৫৭

নড়াইলে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় উদ্বোধন

নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নড়াইল শহরের আল আলাদাত পুর এলাকায় জামায়াতের কার্যালয়ের সামনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad

এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। জেলা সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Ad
Ad

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া‌ অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহি। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াত নেতা ডক্টর  আলমগির বিশ্বাস, প্রভাষক আব্দুস সামাদ, আইয়ুব হোসেন, জাকির হোসেন, আলমগির হোসাইন, রাজিবুল ইসলাম, এনপিপির জেলা সম্পাদক মুনির শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাফায়েতুল হক তমাল প্রমুখ।

উদ্বোধনী মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি ও হিন্দু ধর্মীয় নেতা অশোক কুমার কুন্ডু, নড়াইল পূজা উদযাপন পর্ষদের অন্যতম নেতা বাবুলাল ভট্টাচার্য ও অসীম কাপুরিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us