• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১০:০০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

১৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৩৯:৪৯

রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডি এ কে টেক্সটাইল নামক একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Ad

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামে এ অগ্নি দুর্ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুড়ে গেছে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানায় থাকা শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আল আরেফিন বৃহস্পতিবার দুপুরে জানান, সকালেই ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নির্বাপণ করেছেন।

তিনি আরও জানান, আমার প্রতিষ্ঠানের মালিকপক্ষকে পাইনি। তবে তদন্ত করে পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us