• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৬:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরে শিক্ষকদের ‘শিক্ষক সম্মাননা’ প্রদান

২০ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:১৭:২৪

নাটোরে শিক্ষকদের ‘শিক্ষক সম্মাননা’ প্রদান

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শিক্ষকদের ‘শিক্ষক সম্মাননা’ প্রদান করেছেন।

Ad

২০ ডিসেম্বর শুক্রবার প্রিয় শিক্ষক সম্মেলনে ২০২৪ ‘প্রজন্ম জানুক শিক্ষকরাই প্রজন্মের বাতিঘর’ স্লোগানকে সামনে রেখে নলডাঙ্গার ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক ১৭ জন ও বর্তমান ১৪ জন শিক্ষককে ক্রেস্ট-চাদর ও উত্তরীয় প্রদান করেন সাবেক শিক্ষার্থীরা।

Ad
Ad

উপজেলা নির্বাহী অফিসার রিজুয়ানুল হালিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুস সাত্তার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক ৩-৪ হাজার শিক্ষার্থী।

ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বলেন, এ আয়োজনের মূল লক্ষ্য হল শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করা। অনুষ্ঠানটি দেশের সাধারণ মানুষের জন্য একটি নতুন উদাহরণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। শিক্ষকের শ্রম, সাধনা ও ত্যাগের মূল্যায়নে এ উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

শিক্ষার্থীরা আরও বলেন, তারা এ প্রতিষ্ঠানেই শিক্ষা গ্রহণ করে নিজেদের আলোকিত করেছেন। তাদের এ উদ্যোগ শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষামূলক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষকরা তাদের অতীতে কাটানো সময় স্মৃতিচারণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us