• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৫:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

২০ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:০১:৪০

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

Ad

২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে ঝিনাইদহ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর রাতে যৌথবাহিনী এই অভিযান চালায়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশি ও একটি দেশি পিস্তল এবং একটি সুটারগান।

Ad
Ad

যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট হিরন চেয়ারম্যানের মৃত্যুর পর তার বাসায় লুটপাট হয়। এ সময় তার নিজস্ব দলের লোক এবং দুষ্কৃতিকারীরা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যায়। লুণ্ঠিত এ সকল অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে মর্মে বলে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্পে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারে।

এছাড়াও নিরাপত্তার জন্য দুর্বৃত্তরা অস্ত্র হাতবদল করে রাখে বলেও জানা যায়। ফলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তার অংশ হিসেবে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us