• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৮:৪০ (14-May-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

২০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪২:৪৮

কটিয়াদীতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর শুক্রবার বিকালে আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ ক্রিকেট একাদশ বনাম দিগন্ত স্পোর্টিং ক্লাব খেলায় অংশগ্রহণ করেন।

Ad
Ad

খেলায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর যুবক বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রনি কাওছারী। এতে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

Ad

বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইদুল হক বিএসসি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা মাওলানা জাহিদুল হক।

পরে অতিথিবৃন্দ বিজয়ী দল দিগন্ত স্পোর্টিং ক্লাব ও পরাজিত দল শহীদ আবু সাঈদ ক্রিকেট একাদশের মাঝে পুরস্কার বিতরণ করে ক্রিকেট ম্যাচটি সমাপ্তি ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮









Follow Us