• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৬:২২ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসলামপুরে মোটরসাইকেল সংঘর্ষে ১ কিশোর নিহত, আহত ২

২১ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১০:৪৪

ইসলামপুরে মোটরসাইকেল সংঘর্ষে ১ কিশোর নিহত, আহত ২

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিফাত আলী (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় জীবন ও শাহিন নামের দুই সহপাঠী আহত হয়।

Ad

২০ ডিসেম্বর শুক্রবার সকালে গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা মোড়ে এই ঘটনা ঘটে। নিহত কিশোর পৌর এলাকার উত্তর দরিয়াব ফকিরপাড়া গ্রামের তুলা শেখের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর থেকে পোড়ারচর যাওয়ার পথে চরদাদনা মোড়ে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে। এরপর তাদেরকে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। জামালপুর নেওয়ার পথে কিশোর রিফাত মারা যান। আহত সহপাঠী জীবন ও শাহিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us