• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৯:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আ. লীগ ভারতের দালাল না, ভারতেরই সরকার ছিল: চরমোনাই পীর

২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৭:৩২

আ. লীগ ভারতের দালাল না, ভারতেরই সরকার ছিল: চরমোনাই পীর

লালমনিরহাট প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, তখন ভারত সরকার শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করছিলো। সে কি মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী? মুখ্যমন্ত্রী কাকে বলে? ভারতের বিভিন্ন প্রদেশে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয়। এজন্যই ওরা কিন্তু ১৬ ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন বলে স্বীকার করে না।

Ad

২১ ডিসেম্বর শনিবার বিকালে লালমনিরহাট কালেক্টর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

মুহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি। তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা। ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি অন্ধ হয়ে গেছে। কিন্তু দেশের মানুষ আর আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে মেনে নিবে না।

চরমোনাই পীর আরও বলেন, সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কি ভালো আছে? সারা দেশে হিন্দুদের জান মালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ‌্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস‌্য মুফতী আব্দুর রহমান কাসেমী ও শায়খুল হাদিস মুফতী ফজলুল করীম শাহারিয়াসহ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us