• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৪৩:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে নৈশপ্রহরীকে বেঁধে ৪ দোকানে ডাকাতি

২২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৩২:১৪

আড়াইহাজারে নৈশপ্রহরীকে বেঁধে ৪ দোকানে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ৪টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১১ লাখ টাকা লুটে নিয়ে গেছে।

Ad

২১ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ২টায় আড়াইহাজার পৌর বাজারের পাহারাদারদের হাত-পা বেঁধে চারটি দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে ।

Ad
Ad

দোকান মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাতে সুমনসহ আরও দুজন পাহারাদার বাজারের চাল পট্টিতে পাহারা দিচ্ছিলেন। এ সময় একদল সশস্ত্র ডাকাত বালুবাহী ট্রাকযোগে এসে তাদের হাত-পা বেঁধে তালা কেটে শাহজাহান স্টোর থেকে নগদ দুই লাখ, মেসার্স আল আমিন পোলট্রি ফিড থেকে ৫ লাখ, লিটন ট্রেডার্স থেকে ৩ লাখ এবং রাজধানী টেইলার্স থেকে ৫০ হাজার টাকা লুটে নিয়ে গেছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, রাতে নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতির অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us