• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৮:০০:১৯ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

২৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪১:০২

ফুলবাড়ীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাবিবুর রহমান বাবু (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রখানা গ্রামে অভিযান পরিচালনা করে আটক করা হয়। 

Ad
Ad

আটক হাবিবুর রহমান উপজেলার কৃষ্ণানন্দ বকশি গ্রামের মৃত বজলে রহমানের ছেলে।

Ad

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মাদক নির্মূলে ফুলবাড়ী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও অটোগাড়িসহ হাবিবুর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬






Follow Us