• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৯:৫৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:১৭:০০

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন কমিউনিটি সেন্টারের পাশে এই ঘটনা ঘটে।

Ad

নিহতের নাম মো. রুবেল (২৬)। তিনি একই এলাকার মো. রফিকের ছেলে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।

Ad
Ad

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন ইনচার্জ মো. জাহেদুর রহমান বলেন, নিহত রুবেল সিসি ক্যামেরার জন্য ওয়াইফাই সংযোগের কাজ করছিল। এসময় দুর্ঘটনাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us