• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৫:৫৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্তে নিষিদ্ধ অ্যাডানক মেডিসিনসহ ভারতীয় নাগরিক আটক

৩০ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:০৯:২৭

সিলেট সীমান্তে নিষিদ্ধ অ্যাডানক মেডিসিনসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার, সিলেট: আমদানি নিষিদ্ধ মেডিসিন অ্যাডানক পাউডারসহ এক ভারতীয়কে আটক করেছে বিজিবি। ২৯ ডিসেম্বর রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম ডাব্বর লাং (২৬)। সে ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন শুটিংয়ের ছেলে। রোববার রাতে সংগ্রামপুঞ্জি নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় ডাব্বর লাং কে আটক করে বিজিবি।

এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম অ্যাডানক পাউডার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধার মেডিসিন গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us