• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:২৫:০৯ (14-May-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে উদ্ধার হওয়া চারটি শকুনের ঠাঁই হলো পরিচর্যা কেন্দ্রে

১ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৫৭:১৯

নীলফামারীতে উদ্ধার হওয়া চারটি শকুনের ঠাঁই হলো পরিচর্যা কেন্দ্রে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার চার স্থান থেকে উদ্ধার করা হয়েছে চারটি শকুন। হিমালায়ন জাতের ওই চারটি শকুনের অবশেষে ঠাঁই হয়েছে দিনাজপুর বন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী থেকে ওই শকুনগুলো সেখানে পাঠানো হয়।

Ad
Ad

সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া, খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি, ২৮ ডিসেম্বর জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই মাঝাপাড়া ও পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী কোরানী পাড়া এলাকা থেকে উড়তে অক্ষম অবস্থায় হিমালায়ন জাতের চারটি শকুন উদ্ধার করা হয়।

Ad

উদ্ধার হওয়া এসব শকুনকে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারীতে প্রাথমিক চিকিৎসা শেষে ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুর বন বিভাগের শিংরা শকুন রেসকিউ সেন্টারের নিবির পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।

সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, উড়তে অক্ষম এসব শকুন দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। তাদের খবরের ভিত্তিতে শকুনগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে শকুনগুলো বন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us